মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name / ২৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৩:২৬ অপরাহ্ন

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মানবিক কর্মসূচীর অংশ হিসেবে মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মালীগ্রাম ব্যাংকের উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ। মালীগ্রাম শাখা ব্যবস্থাপক মোঃ আসিফ ইকবালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদসব্য আক্কাছ আলী,ব্যাংকের পদস্থ কর্মকর্তা সোহাগ শিকদার,মোঃ রেজওয়ানুল করিম,শেখ হেলাল আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় উপজেলার প্রায় ৩ শতাধিক শীতার্ত ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি গিয়াস উদ্দিন আহমেদ বলেন,মিডল্যান্ড ব্যাংক বিভিন্ন মানবিক কর্মকান্ডে জড়িত রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও তারা মানবিক কাজের অংশ হিসেবে শীতার্তদের পাশে এসে দাড়িয়েছে। শাখা ব্যবস্থাপক আসিফ ইকবাল বলেন, মিডল্যান্ড ব্যাংক সব সময় উন্নয়নের পাশাপাশি মানবিক কাজের অংশীদার হচ্ছে। তারই অংশ হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে এবং এ কাজের ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin