মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নাসার ৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেত্রকোনায় আইন-শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি ‘নতুন বাংলাদেশ’ এর রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির জাতির উদ্দেশে ভাষণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচনে ২৫ হাজার বডি ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রার্থীদের স্বর্ণ আছে, স্ত্রীদের নেই—হলফনামায় ব্যতিক্রমী তথ্য আসলো নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভৈরবে টাস্কফোর্সের অভিযানে মদ ও গাঁজা সহ গ্রেফতার ০২

Reporter Name / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৩:৩১ অপরাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া বিশেষ প্রতিনিধি
গতকাল ২৮/১২/২০২২ খ্রি. তারিখ সহকারী কমিশনার (ভূমি) ভৈরব উপজেলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জুলহাস হোসেন সৌরভ  এর নেতৃত্বে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা  কার্যালয়, কিশোরগঞ্জ “খ” সার্কেল এর পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ সহ  বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব মনামরা ব্রিজ এবং কমলপুর পঞ্চবটি  এলাকায় অভিযান এক পরিচালনা করে মাদক ব্যবসায়ী  ১। মো. আসাদ মিয়া (৫২)কে চোলাই মদ ১ লিটার ও ২। মো. বিল্লাল মিয়া (২৭)  গাঁজা সহ গ্রেপ্তার করে। ভৈরব উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী  মোঃ আসাদ মিয়া কে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং মোঃ বিল্লাল মিয়া কে
৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম সংবাদ মাধ্যম কে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান সমাজ থেকে   মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin