শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রমজানে কঠোরভাবে বাজার মনিটরিং হবে: বাণিজ্যমন্ত্রী

Reporter Name / ১৮০ Time View
Update : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ১২:০৪ অপরাহ্ন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চাহিদার চেয়ে বেশি খাদ্যদ্রব্য মজুত আছে। রমজান মাসে কঠোরভাবে বাজার মনিটরিং হবে।রোববার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ষষ্ঠ সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসকে সামনে রেখে জাতিকে বলতে চাই, ভয় পাওয়ার কারণ নেই। আমাদের পর্যাপ্ত পণ্য মজুত আছে। ছোলা ও পেঁয়াজও যথেষ্ট পরিমাণে আছে। এবারের রমজানে কঠোরভাবে বাজার মনিটরিং হবে। রাস্তায় পণ্য পরিবহনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য নিয়েছি। পণ্য পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজির সুযোগ নেই। সবকিছু কঠোরভাবে মনিটর করা হচ্ছে।

তিনি আরও বলেন, রমজানে ইফতারের জন্য বেগুন, শসা, লেবু, মুরগির মাংস ও পেঁয়াজের চাহিদা ও দাম বাড়ে। এ বিষয়ে নজর রাখা হচ্ছে। দেশে যথেষ্ট কৃষিপণ্য মজুত আছে। উদ্বিগ্ন হবার কারণ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin