শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রাজশাহীতে চলছে পরিবহন ধর্মঘট

Reporter Name / ৩৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৬:৪২ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

১০ দফা দাবিতে রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৮টায় রাজশাহী নগরীর তালাইমারী, ভদ্রা, বিনোদপুর, চোদ্দপায় এলাকায় কোনো ধরনের যাত্রীবাহী বাস-ট্রাক চলাচল করতে দেখা যায়নি।

সরেজমিনে বেশকিছু প্রাইভেট কার ও মাইক্রোবাস একই সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে। তবে সকাল ৮টার দিকে রাজশাহী কাউন্টার থেকে বিআরটিসির একটি বাস ছেড়ে গেলেও টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে।

নগরে ভদ্র মোড়ে রাকিবুল ইসলাম নামের এক যাত্রী জানান, তিনি নাটোর যাবেন। যেহেতু বাস বন্ধ, বিকল্প উপায়ে নাটোর যেতে হবে। এখন ছোট যানবহনে ভেঙে যেতে হবে। তাতে করে বেশি খরচ হবে। তিনি আরও বলেন, নাটোর মিশন হাসপাতালে স্ত্রীকে চিকিৎসা করাতে হবে। আজকে ওর ফলোআপ আছে।

শান্তা ইসলাম নামের এক যাত্রী জানান, তিনি রাজশাহীর অপর উপজেলা বাগমারায় যাবেন। এর আগে সকালে তিনি বাস থেকে নেমে বন্ধুর বাড়িতে ছিলেন। রাজশাহীতে কাজ শেষে এখন তিনি অটোরিকশায় রওনা করবেন। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটু জানান, সকাল ৬টার পরে রাজশাহী থেকে কোনো বাস ছেড়ে যায়নি আবার আসেওনি। সম্পূর্ণভাবে ধর্মঘট চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin