শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সায়েন্সল্যাবের ওই ভবনে বিস্ফোরকের আলামত পায়নি সেনাবাহিনী

Reporter Name / ১২০ Time View
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ১:৫৮ অপরাহ্ন

রাজধানীর সায়েন্সল্যাবের যেই ভবনটিতে বিস্ফোরণ হয়েছে, সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে বিস্ফোরকের আলামত পায়নি সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। রোববার (৫ মার্চ) বিকেলে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের প্রধান কমান্ডিং অফিসার মেজর মো. কায়সার বারী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র দিয়ে ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। প্রাথমিক পর্যবেক্ষণের পর আমরা মনে করছি, এই বিস্ফোরণটি বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে সংঘটিত হয়নি। যদি কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হতো তাহলে আমাদের যন্ত্রের মাধ্যমে সেটা বুঝতে পারতাম। তাই প্রাথমিকভাবে আমরা বলতে পারি, এখানে বিস্ফোরক দ্রব্যের কোনো আলামত পাওয়া যায়নি।

মেজর কায়সার বারী বলেন, এখানে বারুদ বা আইইডি ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। এটা যেকোনো ধরনের বিস্ফোরণ হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে আমাদের আরও তদন্ত করতে হবে। তদন্ত শেষে বিস্ফোরণের আসল কারণ জানা যাবে।

এর আগে, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকার শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজনের মৃত্যু এবং প্রায় ১৫ জনের মতো আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে বিকেল সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম (সিডিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের দুটি পৃথক দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin