মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কবিতা” মূর্খ স্বামীর শিক্ষিত বউ”কবি এফ আর কামাল”

Reporter Name / ১৫০ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৫:২৯ পূর্বাহ্ন

বিয়ে হলো এই তো সেদিন
নতুন বউয়ের বায়না,
কিনতে হবে বিদেশী সব
স্নো,পাউডার, আয়না।
নতুন বউয়ের মেজাজ গরম
ভয়ে কাতর স্বামী,
কথায় কথায় ঝগড়া করে
সে নাকি খুব দামি।
দামি বটে শিক্ষিত বউ
ইংরেজি কয় মুখে,
মূর্খ স্বামী কি আর করবে?
কাঁদে মনের দুখে।
শাড়ি গয়না সবই আছে
তবুও আরও চায়,
কোন কিছু বলতে গেলেই
বেজায় ধমক খায়।
মূর্খ স্বামীর মুখ ফোটে না
দেখে দু’চোখ ভরে,
নতুন বউয়ের বিলাসী রূপ
মুখ খুলে না ডরে।
রূপের বাহার সর্ব অঙ্গে
আচরণে সব ভুল,
সারা বাড়ি ঘুরে বেড়ায়
ছেড়ে মাথার চুল।
স্বামী সে তো রাগে মরে
প্রকাশ করে কম,
শিক্ষিত বউ খেতে চায়
শুধু রসমালাই, চমচম।
মূর্খ স্বামীর মহা বিপদ
বুঝে না বউয়ের মন,
কেমন করে মন জোগাবে
হবে বউয়ের প্রিয়জন?
শিক্ষিত বউ ঠারে বুঝে
বিরক্ত তার স্বামী,
এসব বুঝেও সদায় বলে
আমি খুবই দামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin