শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ফিতরার হার নির্ধারণ জানুয়ারিতে ২২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করল দুদক পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কিশোরগঞ্জে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নামে স্মৃতিসৌধ উদ্বোধন

Reporter Name / ৩৮৬ Time View
Update : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৫:৫৪ পূর্বাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নামে একটি স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে। স্মৃতিসৌধে সৈয়দ নজরুল ইসলামের একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০১ ডিসেম্বর-২২) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া-বড়পুল মোড়ে নির্মিত স্মৃতিসৌধটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) এর সংসদ সদস্য সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি।

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় এক কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ স্মৃতিসৌধ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তারসহ অনেকে।

উক্ত স্মৃতিসৌধ উদ্বোধনের পর উপস্থিত সম্মানিত অতিথিদের কে নিয়ে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি নতুন স্মৃতিসৌধের  ভাস্কর্যৈ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin