বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

খোকসায় ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ১২:০৭ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় নাসিরুল হোসেন (৩০) নামে এক ভ্যানচালককে গলাকেটে হত্যা করেছে দূবৃর্ত্তরা। সোমবার (২৬জুন) রাত সাড়ে ১০টার দিকে খোকসা পৌর এলাকার শহররক্ষা বাঁধের মাথায় এ হত্যাকান্ড ঘটে। নিহত ভ্যানচালক নাসিরুল হোসেন খোকসা জানিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খোকসা পৌর এলাকার শহররক্ষা বাঁধের মাথায় রক্তাক্ত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে একটি পাখিভ্যান উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যাকারীরা পাখিভ্যানে যাত্রীসেজে উঠে ঘটনাস্থলে গিয়ে তাকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

হত্যাকান্ডের বিষয়ে খোকসা থানার ওসি মোস্তফা হাবিুল্লাহ জানান, নাসিরুল হোসেন ভ্যান চালানোর পাশাপাশি অন্যান্য কর্মের সাথেও জড়িত ছিল। কারা এবং কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নাসিরুল হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin