মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গফরগাঁওয়ে এতিমখানা ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

Reporter Name / ১৮০ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১:৫৫ অপরাহ্ন

গফরগাঁও প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে শীতের তীব্রতা থেকে অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য সরকারের উদ্যোগে ৪ ( জানুয়ারি) গফরগাঁও উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং রেলওয়ে স্টেশনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। তারা সকালে উপজেলার বিভিন্ন এতিমখানায় গিয়ে শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়াও মাদ্রাসার ছাত্রছাত্রী এবং রেলওয়ে স্টেশনে অবস্থানরত ছিন্নমূল মানুষের কাছেও শীতবস্ত্র পৌঁছে দেন।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন বলেন, “প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের উদ্যোগের পাশাপাশি আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে শীতার্ত মানুষের কষ্ট লাঘব হবে।”

কম্বল পেয়ে অসহায় মানুষেরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। শীতার্তদের মাঝে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন আশ্বস্ত করেছে।

এছাড়াও উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin