মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তেজগাঁওয়ে ট্রেনে আগুন মা ছেলের মৃত্যু নেত্রকোনার গ্রামে চলছে শোকের মাতম

Reporter Name / ১২৭ Time View
Update : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৭:৫১ পূর্বাহ্ন

নেত্রকোনা প্রতিনিধিঃ

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে রেলস্টেশনে ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে মা-ছেলের মৃত্যুর ঘটনায় নেত্রকোনার গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম। নিহতরা হলেন,নেত্রকোনার সদর উপজেলার দক্ষিন বিশিউরা ইউনিয়নের বরুনা গ্রামের ফজলুর রহমানের মেয়ে নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ছেলে ইয়াসিন (৩)।
আজ মঙ্গলবার ভোরে এই আগুনের ঘটনা ঘটে। এতে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৪টি মৃতদেহ সকাল ৭টার দিকে ফায়ারসার্ভিস উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের তিনটি বগি। আগুনে মা-ছেলের মৃত্যুর ঘটনাটি জানার পরই নেত্রকোনার গ্রামের বাড়ীতে আত্বীয় স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে,চলছে শোকের মাতম।
পারিবারিক সূত্রে স্থানীয়রা জানান,গত ৩ ডিসেম্বর ঢাকা থেকে তারা বেড়ানোর উদ্দেশ্যে গ্রামের বাড়ি নেত্রকোনার বরুনা এসেছিলেন। সেখান থেকেই গেলরাত ১২টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসের রওনা দিয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে। ভোরে তাদের ঢাকায় পেঁৗছানোর কথা ছিল। সাথে ছিলেন নাদিরা আক্তার পপির দুই ছেলে ইয়াসিন (৩) ও ফাহিম (৮) এবং পপির ভাই হাবিবুর রহমান।
জানা যায়,নেত্রকোনার মোহনগঞ্জ থেকে সোমবার রাত ১১টায় ছেড়ে যাওয়া আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তেজগাঁও স্টেশন এসে থামলে তখন কিছু যাত্রী সেখান থেকে নেমে যায়। এসময় তাদের পেছনের ছিটে থাকা দুই ব্যক্তিও নেমে যায়। এরপর পিছনের ছিট থেকে আগুন জ্বলে উঠে। মুহূর্তেই আগুন পুরো বগিতে ছড়িয়ে পড়ে।
এ সময় বগি থেকে দৌড়ে হাবিবুর ও ফাহিমসহ অন্য যাত্রীরা নামতে পারলেও ভিতরে আটকা পড়েন ছোট ইয়াসিন ও তার মা নাদিরা। তাদেরকে আর কোনভাবেই বের করতে পারেননি। পরবর্তিতে ফায়ার সার্ভিস তাদের মরদেহ বের করেন। নিহত নাদিরার স্বামী মিজানুর রহমান মিজান কারওয়ানবাজারে হার্ডওয়ার দোকানে কাজ করেন।তারা তেজগাঁও তেজতুরি বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin