শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৈনিক সকালের সময়ের সিনিয়র রিপোর্টার শহিদুল ইসলামকে হত্যার হুমকি

Reporter Name / ১৫৫ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: দৈনিক সকালের সময়ের সিনিয়র রিপোর্টার মো.শহিদুল ইসলামকে কথিত আন্ডার ওয়ার্ল্ডর সদস্য নামে দুবাই এর ০০৯৭১৫৮১২৫২০৭২ নাম্বার থেকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। তার ওই নাম্বারে ফোন দিলে শাকিল ইউএই পাশা নাম ভেসে উঠে। তবে তার প্রকৃত নাম সে পরিচয় দেননি। সোমবার দিবাগত রাত ৯টা ১মিনিটের সময় দুবাইয়ের একটি নাম্বার থেকে তাকে হুমকি প্রদান করা হয়। তিনি প্রথমে ভিকটিমের বাসার ঠিকানা জানতে চান। পরে তিনি বিভিন্ন সাংবাদিকদেরকে মেরে ফেলার এবং নিখোঁজ হওয়ার উদারণ দেন।

তিনি মোবাইলে খামার বাড়ি কোন প্রকল্প নিয়ে ভবিষ্যতে যাতে নিউজ না করা হয় সে বিষয় সতর্ক করেন। নিউজ করলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করেন। ওই আন্ডারওয়াল্ডের সদস্য বলেন,খামার বাড়ির কোন প্রকল্পের অনিয়মের নিয়ে নিউজ করা যাবেনা। উল্লেখ্য যে গত ১৮ জুন ‘খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “আউটসোসিং নিয়োগের নামে হাতিয়ে নেয়া হচ্ছে কোটি কোটি টাকা” শিরোনামে দৈনিক সকালের সময়’ একটি নিউজ করা হয়েছে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অনিয়মের নিউজ পাইপলাইনে আছে। এ বিষয় তেজগাঁও থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। যার নং-১২৯ তারিখ ০২.০৭.২০২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin