মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পুকুরে ভাসছিল জুতা, পানির নিচে মিলল শিশুর মরদেহ

Reporter Name / ১৪৯ Time View
Update : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৬:০১ অপরাহ্ন

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে জিসান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আজ (১৮ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই শিশুকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। মৃত শিশু জিসান গুজিরকোণা গ্রামের জসিম মিয়ার ছেলে।

শিশুর জিসানের বাবা জসিম মিয়া জানান,জিসানের মা গর্ভবতী। অসুস্থ থাকায় শুয়ে ছিলো ঘরে। সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে জিসানকে বাড়িতে না পেয়ে আশপাশের বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করেন তিনি। অনেক খোজাখুঁজি পরও কোথাও না পেয়ে একপর্যায়ে পুকুরে গেলে পানিতে জিসানের পায়ের জুতা ভাসতে দেখে পানির নিচে নেমে খোজ করলে সেখান থেকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হান্নান মিয়া জানান,সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা পরিবারের লোকজনের। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin