শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ফিতরার হার নির্ধারণ জানুয়ারিতে ২২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করল দুদক পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের বোয়ালমারীতে মামলার  হাজিরা দিয়ে ফেরার পথে  হামলায় জখম ৩ 

Reporter Name / ২৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩, ৪:২০ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সড়কে ব্যারিকেট দিয়ে মাইক্রোবাস থেকে নামিয়ে তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
 বৃহস্পতিবার দুপুরে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহতরা হলেন, উপজেলার গুনবহা ইউনিয়নের আব্দুল বারিক শেখের ছেলে সবুজ শেখ (৩০), সিরাজ শেখের ছেলে আলামিন শেখ (৩০) এবং পাঁচু শেখের ছেলে ইলিয়াস শেখ (৩২)। আহতদের মধ্যে সবুজ শেখ ও আলামিন শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের সাথে আহতদের দীর্ঘদিনের মারামারির ঘটনা নিয়ে মামলা চলছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে একটি মামলার হাজিরা দিয়ে মাইক্রোবাস যোগে গুনবহার বাড়ি ফিরছিলেন আহতরা। ওই গাড়িতে সবুজ শেখ, আলামিন শেখ ও ইলিয়াস শেখও ছিলো। তারা ফরিদপুর থেকে মাঝকান্দি হয়ে বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া ব্রিজের উপর পৌঁছালে মাইক্রোবাসের সামনে মোটরসাইকেলের ব্যারিকেড দিয়ে বোয়ালমারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গুনবহা গ্রামের ফরিদের ছেলে রাহুল, আব্দুল মান্নানের ছেলে জাহিদ, সাত্তার শেখের ছেলে শাহিন, রহমদীর ছেলে নবীরুলের নেতৃত্বে ১০-১২জন আহতদের ওপর রামদা-ছোরা দিয়ে হামলা চালায়। স্থানীয়দের সহায়তায় আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সবুজ ও আলামিনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মাইক্রোবাসের যাত্রী বাচ্চু শেখ জানান, এর আগেও হামলাকারীরা আহতদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তারপর থেকে তাদের সাথে মামলা চলছে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আন্না সুলতানা বলেন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য ওই দুই জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, হামলার ঘটনা শুনেছি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। লিখিত অভিযোগ এখনও কেউ দেয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin