শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ফিতরার হার নির্ধারণ জানুয়ারিতে ২২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করল দুদক পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে   মহানগর বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত 

Reporter Name / ২৭৬ Time View
Update : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৬:৩৬ পূর্বাহ্ন

ফরিদপুর  প্রতিনিধি
ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম  কিবরিয়া স্বপন এর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১:৩০ টায়  ফরিদপুর জেলা আইনজীবী ভবনের সামনে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে  এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  হয়।
এ সময়  উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জনাব এ্যাড.  জসিম উদ্দিন মৃধা, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব ফজলুল হক টুলু, সদস্য জনাব খন্দকার নাসিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 বিক্ষোভ সমাবেশে  নেতৃবৃন্দ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাড়ানোর দাবি জানান।
তারা আরো জানান,  স্বৈরাচারী  এ সরকার বাংলার সাধারণ মানুষের জীবন যাত্রাকে আজ দুর্বীষহ করে তুলেছে। সাধারণ মানুষ আজ ঘরে বাইরে নিরাপত্তাহীনতায় দিন পার করছে।  অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে সরকার যদি পদত্যাগ না করে বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে। বিএনপির সকল নেতা কর্মীরা সব সময় রাজপথে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin