রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে রাস্তা সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩ তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ফিতরার হার নির্ধারণ জানুয়ারিতে ২২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করল দুদক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান

Reporter Name / ১৭৯ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৩:১১ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের বিভিন্ন মার্কেটগুলোতে আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত  শহরের চকবাজার এলাকার কাপড় ও ওষুধের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এসময় দেশি বিদেশি কাপড়ের ক্রয় রশিদ না থাকা, দাম বেশি রাখাসহ  কাপড় যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সত্য নারায়ন বস্ত্রালয়কে ৪ হাজার, রাধা কৃষ্ণ বস্ত্রালয়কে ২ হাজার, গোপাল বস্ত্রালয়কে ৪ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আয়ুর্বেদিক ঔষধালয়কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান, জেলা পুলিশের টিম ও ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা।
এছাড়াও বেশকিছু দোকানে সচেতনতামূলকভাবে তদারকি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin