বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সোনার বাংলার শিক্ষক “এফ এম কামাল

Reporter Name / ১৮৫ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৮:৪২ পূর্বাহ্ন

শিক্ষক মোরা জাতির বিবেক
হাতে নিলাম থালা,
কলঙ্কের কালি ললাটে মেখে
স্লোগানে ফাটাই গলা।
শতকরা হারে বাড়ি ভাড়া
মোদের ন্যায্য অধিকার,
দিতেই হবে দিয়ে দাও
দেরী কেন আর?
পনেরশ টাকা চিকিৎসা ভাতা
নয়তো খুব বেশী,
দাবি তুলছি লক্ষাধিক শিক্ষক
শহীদ মিনার আসি।
ডাল ভাতের জীবন মোদের
আছি মহান পেশায়,
রক্ত কেন ঝরাও তোমরা
ঢাকা ছাড়ার আশায়?
ছাড়বো ঢাকা প্রজ্ঞাপন দাও
ফিরবো মোরা ক্লাশে,
স্লোগান তুলে ফেনা তুলছি
২০% এর আশে।
টনক নড়াও ভেবে দ্যাখো
মোরা, সৌখিন কারিগর,
দাড়ি ধরে টানছো তবুও
নাই তোমাদের ডর?
ছয় লক্ষাধিক শিক্ষক মোরা
এক বিশাল পরিবার,
ধৈর্যের বাঁধ ভাঙলে পরে
রক্ষা হবে না আর।
আশ্বাসে আর বিশ্বাসী নই
প্রজ্ঞাপন করো জারি,
এবার কিন্তু যাবো না মোরা
ঢাকার রাজপথ ছাড়ি।
জ্ঞানী গুণী সবার কথা
এটা বাঁচার অধিকার,
টালবাহানা আর করো না
দিয়ে দাও এবার।
জাগছি এবার শিক্ষক সমাজ
সাথে গোটা দেশ,
জাতির বিবেক আর কাঁদবেনা
কান্নার হবে শেষ।
থালা হাতে শিক্ষক সমাজ
দেখুক গোটা বিশ্ব,
সোনার বাংলার শিক্ষক মোরা
হায়! কতটা নিঃস্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin