রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পাকুন্দিয়ায় নতুন ভবন উদ্বোধন করলেন স্থানীয় সরকার

Reporter Name / ২৭০ Time View
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৬:৪৯ অপরাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নতুন ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম- এমপি।

রোববার( ২৫ ডিসেম্বর) দুপুরে ভবনটির উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে পাকুন্দিয়া পৌরসভা।

পরে প্যানেল মেয়র তরিকুল ইসলাম আসাদ মিয়া ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান এর যৌথ সঞ্চালনায় পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ –২(পাকুন্দিয়া–কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এম পি, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) , পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম,  পাকুন্দিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী রীতেশ চন্দ্র পোদ্দার প্রমুখসহ দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin