মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পথ ভুলে”কবিতা এফ আর কামাল”

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪, ৫:৫২ অপরাহ্ন

পথ ভুলে 🌹🌹

পথ ভুলে যদি আসে কেউ তোমার আঙিনায়
কখনও পথের কাঁটা ভেবো না তাকে।
ভালোবাসার চাদর বিছিয়ে বরণ করিও
বসতে দিও কুঁড়েঘরে শীতল পাটি রেখে।
যবে বসন্ত কাননে ফোটে রঙ বেরঙের ফুল
উড়ে আসে হাজারো মৌমাছি পথ ভুলে
সাথী হয় শত সহস্র কালো ভ্রমরের দল
তাড়ায় না কেউ যারা নিতে আসে ফুল তোলে।
পথ ভুলে যদি আসে কেউ তোমার আঙিনায়
দূর দূর করে তাড়িও না তাকে
হৃদয়ের মণিকোঠায় স্হান করে দিও
নিও তাকে একেবারে কাছে ডেকে।
হউক সে পথের ভিখারী না হয় মুসাফির
যদি আসে কোনদিন পথ ভুলে
ভালোবাসার অমৃত সুধায় ভরে দিও মন
দুঃখ যেনো না লয় কোন কথার ছলে।
পথে ভুলে যদি আসে তোমার প্রিয়া
ফিরাবে কি তাকে শূন্য হাতে?
ভাবনার জগতে ভাবিও শতবার
উত্তর খুঁজে নিও তুমি গভীর রাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin