মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ত্রিশালে মাদ্রাসার সুপারকে অপসারণের দাবীতে মানব বন্ধন

Reporter Name / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৪ পূর্বাহ্ন

কামরুজ্জামান মিনহাজ:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নওপাড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে অপসারণের দাবীতে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে মাদ্রাসার ফিল্ডে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে শিক্ষার্থীরা বলেন, এই সুপার দিনের পর দিন অনিয়ম করে যাচ্ছে মাদ্রাসায় নিয়মিত আসছে না
তাই তাকে মাদ্রাসা থেকে অব্যহতি চাই।
পরে মাদ্রাসার এক শিক্ষক মানববন্ধনে ভারপ্রাপ্ত সুপারের পদত্যাগ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, তিনি মাদ্রাসায় অনিয়ম দূনীর্তির সাথে জড়িত তাকে আমারা চাই না, তাছাড়া তিনি পদত্যাগ করে আবারো তিনি ভারপ্রাপ্ত সুপারের দাযিত্বে বসে আছেন। পরে মাদ্রাসার জমিদাতা আনোযার হোসেন বলেন, এই মাদ্রাসাটিতে আমরা জমি দেওয়ার পরেও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আমাদেরকে কোন প্রকার দাতা সদস্য করছে না।
বিষয়টি নিয়ে মাদ্রাসার আইসিটি শিক্ষক সেলিম মিয়া বলেন, ভারপ্রাপ্ত সুপার সুজাত আলীকে আমরা ১৬জন শিক্ষক কর্মচারী অনাস্থা দিয়েছি তিনি পদত্যাগ করেছেন পরে পদের লোভ না সামলাতে না পেরে সে আবারো ভারপ্রাপ্ত সুপার হিসেবেই তার চেয়ারে বসে আছেন। বিষযটি নিয়ে ভারপ্রাপ্ত সুপার সুজাত আলীর সাথে কথা বললে তিনি জানান, আমার বিরোদ্ধে সকল অভিযোগ মিথ্যা আমি পদত্যাগ করেছি কিন্তু এই পদত্যাগ বৈধ নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin