বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গফরগাঁয়ে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষ মর্মান্তিক মৃত্যু ০২

Reporter Name / ১১১ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধীঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হওয়ায় দুই আরোহির মৃত্যু। রবিবার (১৫ আগস্ট) বিকালে গফরগাঁও-ময়মনসিংহ কেবিআই সড়কের বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া বটতলা এলাকায় ঘটনাটি ঘটে।নিহতরা হল  রিয়াজ উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন (২০),  আব্দুল কাদির র ছেলে আকাশ মিয়া(১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মোটরসাইকেলে করে আলফাজ ও আকাশ গফরগাঁও-ময়মনসিংহ কেবিআই সড়কে যাওয়ার পথে চারিপাড়া বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলফাজের মৃত্যু হয়। গুরুতর আহত আকাশকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তুষার গণমাধ্যমকে বলেন, গুরুতর আহত আকাশকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু হয়।পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।দুর্ঘটনা নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।

মৃত্যু ব্যাক্তির বাড়িতে নেমে আসে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin