মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার, আটক-৩

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৭:২২ অপরাহ্ন
oplus_0

গৌরীপুর (ময়মনসিংহ)ঃ
ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। সোমবার (২ডিসেম্বর) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মৃত চাঁন মিয়ার পুত্র নজরুল ইসলামের বাড়িতে  অভিযান চালিয়ে ৮ টি বস্তায় ১৪২ কেজি গাজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়।আটককৃতরা হলেন ত্রিশঘর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) ও মোঃ আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪) আব্দুল মোতালেবে ইয়াসিন (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছারুল হাসান রনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে  আমাদের টীম নিয়ে উল্লেখিত স্হানের আশপাশে উৎপেতে থাকি। আমাদের উপস্থিতি টের পেয়ে ছটকে যাওয়ার চেষ্টা করলে  ঘটনাস্থল থেকে  ৩ জনকে আটক করা হয়। বাড়ীর মালিক  আবেদা উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়।পরে আমরা তার বসতঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৮ টি বস্তায় ১৪২ কেজি গাজা উদ্ধার করেছি।
 অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের (গৌরীপুর, ঈশ্বরগন্জ,নান্দাইল)ইনচার্জ মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টীম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম। গৌরীপুর থানার  অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে এবং ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin