বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জেগে উঠছ “পল্লি কবি  এফ এম কামাল

Reporter Name / ২৬৮ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

হাজার টাকায় বাড়ি ভাড়া
চাইলেই কী আর পাই?
দেশের টাকা হাওয়ার উড়ে
শিক্ষকের বেলায় নাই।
বেসরকারি শিক্ষক মোরা
কয় টাকা আর পাই?
অর্ধেক মাসেই টাকা শেষ
দুঃখের সীমা নাই।
পাঁচশো টাকা চিকিৎসা ভাতা
সর্দি কাশিতেই শেষ,
ডাক্তারের ভিজিট হাজার টাকা
হায়রে সোনার বাংলাদেশ।
হোমিওপ্যাথির লাল নীল পানি
শিক্ষকের ভাগ্যেই জোটে,
এমনি করেই সারা বছর
শিক্ষক সমাজের কাটে।
যত দোষ বে-উপসর্গের
তাকায় না কেউ ফিরে,
আন্দোলন করে লাখো শিক্ষক
রাস্তার উপর পরে।
অপমান আর লাঠির আঘাত
ললাটে ঝরে রক্ত,
আমলারা সব নিশ্চুপ থাকে
ওদের হৃদয় কত শক্ত।
ওরাও একদিন ছাত্র ছিল
আজ ভুলে গেছে তারা,
গণিতের সূত্র, ইংরেজির বাক্য
শিখছে কি শিক্ষক ছাড়া?
শিক্ষকের অপমান সয় কী করে
এসব জ্ঞানীর দল?
নিজেদের অধিকার আদায় করো
বাড়িয়ে দেহের বল।
চলো সবাই ঢাকা চলো
স্লোগান তুলো মুখে,
বাড়ি ভাড়া শতাংশেই চাই
কাঁপন ধরুক বুকে।
ছলনা আর আশ্বাসে নয়
প্রজ্ঞাপন চাই আগে,
ক্ষুধার্ত আর থাকতে চাই না
এবার উঠছি মোরা জেগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin