শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ময়মনসিংহ-২ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন সুজন

Reporter Name / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এলাকাটিতে দীর্ঘদিন সাংগঠনিকভাবে সক্রিয় থাকা এই দলটি এবারও ভোটের মাঠে শক্ত উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসনটিতে জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে উঠে এসেছেন আনোয়ার হোসেন সুজন, যিনি ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন।

এলাকাবাসীর দাবি, জামায়াত এবার নীরবে কিন্তু সংগঠিতভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা, জনসংযোগ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান দৃঢ় করছে দলটি।রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ময়মনসিংহ-২ আসনে ভোটের কৌশল, সংগঠনভিত্তিক ভোট ব্যাংক ও তরুণদের সম্পৃক্ততা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।স্থানীয় পর্যবেক্ষকদের মতে,  আনোয়ার হোসেন সুজনের নেতৃত্বে দলটির ঘরোয়া প্রস্তুতি ও মাঠ কার্যক্রম ইতোমধ্যে ভোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin