বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি চিফ প্রসিকিউটরের সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, কিশোর গ্রেফতার ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২ শ্রীপুরে জমি বিরোধের জেরে ভয়ংকর হামলা! দা-লাঠি নিয়ে কুপিয়ে জখম, ৪৫ হাজার টাকা লুটের অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু তুরস্কে কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী জুমা

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আশুলিয়ায় আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name / ৮১৩ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : আশুলিয়া, সাভার, ১১ জুলাই, ২০২৬ খ্রী: সাংবাদিক নির্যাতন বন্ধ, অধিকার সংরক্ষণ, পেশাগত সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়া থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) বেলা ৩টায় সাভার সেনা শপিং কমপ্লেক্সে অবস্থিত একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এ কমিটিতে মো. ইয়াসিনকে আহ্বায়ক এবং আসলাম হাওলাদার সাকিবকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. শিফাত মাহমুদ ফাহিমকে। সদস্য হিসাবে রয়েছেন মো. ইউসুফ আলী খান, শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, মো. আলী হোসেন, মো. শাহাদাত হোসেন সরকার, মো. সাইফুল আলম তৌহিদ এবং অ্যাডভোকেট শরিফুল ইসলাম।

বৈঠকে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও পেশাগত প্রতিবন্ধকতা রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এ কমিটির মূল লক্ষ্য। একই সঙ্গে সংবাদকর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো সাংবাদিক যেন দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি বা নির্যাতনের শিকার না হন সে লক্ষ্যে আশুলিয়া থানা শাখা সর্বদা সচেষ্ট থাকবে।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা সাংবাদিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard