সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া পদ্মার দখল নিয়ে কাকন ও কালু বাহিনীর বন্দুকযুদ্ধ,শতাধিক রাউন্ড গুলির শব্দ কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত ১১ মাস ধরে নিখোঁজ ১২ বছরের শিশু নাইমুল ইসলাম,সন্ধান চায় পরিবার জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগত নেতৃত্ব গড়ার আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মহাসড়ক অবরোধ চলমান সংকট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিক নেতাদের বৈঠক পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য মজুরি বোর্ড ঘোষনা বিক্ষোভ ও সংঘর্ষে আবারও উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ : সাবেক সেনা কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার

১১ মাস ধরে নিখোঁজ ১২ বছরের শিশু নাইমুল ইসলাম,সন্ধান চায় পরিবার

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:২২ অপরাহ্ন

গাজীপুর জেলা প্রতিনিধি,রুমা আক্তারঃ গাজীপুরের শ্রীপুরে বাড়ি থেকে অভিমান করে চলে যাওয়ার পর ১১ মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১২ বছর বয়সী শিশু নাইমুল ইসলামের। ছেলেকে ফিরে পেতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

নিখোঁজ শিশু নাইমুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ বারতোপা গ্রামের মোঃ রুবেল মিয়ার ছেলে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১১ মাস আগে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সন্তানের কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে রুবেল মিয়ার পরিবার। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শ্রীপুর থানায়ও যোগাযোগ করা হয়েছে বলে পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আকুল আবেদন, কোনো সহৃদয় ব্যক্তি শিশু নাইমুল ইসলামের সন্ধান পেলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৭৫২-২৯২৪১৮একটি শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে অত্যন্ত মূল্যবান। তাই সংবাদটি বেশি বেশি শেয়ার করে শিশুটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন। মানবিক আবেদন: শিশুটি ফিরে আসুক তার বাবা-মায়ের বুকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard