মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ
কারাগারের দীর্ঘ ছায়া পেরিয়ে গিয়াস উদ্দিন আল মামুনের ফিরে আসা জামিন পেলেন তানজিন তিশা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক মধ্যরাতে হঠাৎ ছাপাখানায় শিক্ষামন্ত্রী কুষ্টিয়ায় সীমান্তে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত তিন আসামির জবানবন্দি, আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা ফরিদপুরে ৩২ কোটি টাকা ব্যয়ে ৪টি বিদ্যালয় ভবন ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন”এমপি নায়াব ইউসুফ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

জামিন পেলেন তানজিন তিশা

অনলাইন ডেস্ক / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। একই আদালতে এদিন মামলাটির অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। এর আগে ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন তিশা। এর আগে ১২ জুলাই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাঁকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার অভিযোগ ওঠে তানজিন তিশার বিরুদ্ধে। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালে পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দেন। তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে ডিবি। পরে ওই প্রতিবেদন আমলে নিয়ে তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

 

এর আগে ১৩ আগস্ট আদালতে আত্মসমর্পণের পর তিশার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী নিহার হোসেন ফারুক। শুনানি শেষে সেদিনও আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর তানজিন তিশা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি শাড়িটি আত্মসাৎ বা প্রতারণা করেননি। মামলায় একাধিক মিথ্যা তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।তিশা আরও অভিযোগ করেন, বাদী তাঁর স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন এবং তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে বাদীপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard