রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ
সরকারের জনকল্যাণমূলক কাজের প্রচার ও ‘আলোকিত গফরগাঁও’ গড়ার লক্ষ্যে চরআলগীতে জনসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে শ্রমিক কল্যাণ ফডারেশন র সমাবেশ অনুষ্ঠিত বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন নেত্রকোনায় পরিবেশ দূষণ-এর প্রতিকার সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা গফরগাঁওয়ে প্রায় চার দশকের বিরুধ শেষ হল মোক্তার হোসেনের নেতৃত্বে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

সরকারের জনকল্যাণমূলক কাজের প্রচার ও ‘আলোকিত গফরগাঁও’ গড়ার লক্ষ্যে চরআলগীতে জনসভা অনুষ্ঠিত

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: এ কে এম রুহুল আমিনঃ

সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ডের ব্যাপক প্রচারণা এবং একটি সমৃদ্ধ ও আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও বিনির্মাণের লক্ষ্যে, জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির উদ্দেশ্যে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার (১০ অক্টোবর) বিকেলে গফরগাঁও উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নের চর মছলন্দ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভাকে সফল করার লক্ষ্যে এবং সকলের প্রিয় নেতা ও আজকের সভার প্রধান অতিথি সংসদ সদস্য, আক্তারুজ্জামানকে সংবর্ধনা জানাতে ৩নং চর আলগী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, মোহাম্মদ মনিরুজ্জামান রুবেল মাষ্টার, মোহাম্মদ আবু সায়েম, মোহাম্মদ জিল্লুর মাষ্টার, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীদের সমর্থনে, এলাকার নারী -পুরুষ, আবাল -বৃদ্ধ, সকলেই মিলে দুপুর থেকে অনুষ্ঠানের প্রবেশ পথের দুই পাশে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে, প্রধান অতিথিকে, শুভেচ্ছা ও স্বাগতম জানান । পরে সকলে মিলে এক বিশাল মিছিল নিয়ে জনসভায় প্রবেশ করলে , উক্ত জনসভা, এক জনসমুদ্রে রূপান্তরিত হয়। স্থানীয় সচেতন মহল জানান, তৃণমূলে রুবেল মাষ্টার, মোহাম্মদ আবু সায়েম, মোহাম্মদ জিল্লুর মাষ্টার, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, সকলেরি জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তা তা রয়েছে ইতি মধ্যে তা প্রকাশ পেয়ছে। তারা বলেন, দল এবং গফরগাঁওয়ের সংসদ সদস্য, আক্তারুজ্জামান বাচ্চু ভাই যাকে মনোনীত করেন আমরা সকলে মিলে তার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করবো।আমরা কেউ কারো প্রতিপক্ষ হবো না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য, আক্তারুজ্জামান বাচ্চু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি সমৃদ্ধ ও স্বনির্ভর গফরগাঁও- দক্ষিণ গফরগাঁও গড়তে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বার্তা, তৃণ্যমূলে পৌঁছে দেওয়ার পাশাপাশি ,সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক।” তিনি এই এলাকাকে মাদকমুক্ত, অপরাধমুক্ত, এবং শিক্ষা ও অবকাঠামোতে দৃশ্যমান পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেন। ​চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলালউদ্দিন-এর সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। ​জনসভায় বক্তব্য রাখেন ৩নং চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান রুবেল মাষ্টার, মোহাম্মদ আবু সায়েম, মোহাম্মদ জিল্লুর মাষ্টার, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ রুকন উদ্দিন সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ,তারা বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা সংসদ সদস্য, আক্তারুজ্জামানের, নির্দেশে আমরা তথা চর-আলগী বাসীর এক ও অভিন্ন, এলাকার সার্বিক উন্নয়নে একসাথে মিলে মিশে কাজ করবো ইনশাআল্লাহ্ । এ ছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পাশাপাশি হাজারো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই জনো সভায়। বক্তারা এলাকায় শান্তি, শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নের এই ধারাকে বেগোবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard