শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
তিতাসে সাবেক সামাজিক কর্মী প্রবাসী আশিককে খুঁজতে অস্ত্রধারীদের হানা: দেশে ফিরলেই খুনের হুমকি লংগাইরে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক নাছির উদ্দিনের উঠান বৈঠক প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার ভাষা শহীদ আব্দুল জব্বার প্রতিবন্ধী বিদ্যানিকেতন স্কুলের সভা অনুষ্ঠিত হয় হোটেল রয়েল ইন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশকে সেরা পরামর্শ বললেন ইশরাক দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী পূজামণ্ডপে গান গেয়ে সাময়িক বরখাস্ত হলেন পুলিশের এএসআই

হোটেল রয়েল ইন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন

 রাজধানীর সেগুনবাগিচায় সিটি ভিউ টাওয়ার ও ভবনটিতে অবস্থিত হোটেল রয়েল ইন নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভবন ও হোটেলের মালিক ইমদাদুল হক। একই সঙ্গে সংবাদ প্রকাশের পর নিজের ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক স্বার্থ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

গত ১৮ অক্টোবর ‘সেগুন বাগিচায় হোটেল রয়েল ইন-এ অসামাজিক কার্যকলাপ’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়ে ইমদাদুল হক বলেন, সেগুনবাগিচার ২৪/বি, তোপখানা রোডে অবস্থিত সিটি ভিউ টাওয়ার নিয়মমাফিক পরিচালিত হচ্ছে। ভবনটিতে পরিচালিত হোটেল রয়েল ইনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মনীতি অনুসরণ করে ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, হোটেলটি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।

প্রতিবাদলিপিতে ইমদাদুল হক অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ভবনের মালিকপক্ষ ও হোটেলের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সাংবাদিকদের বিভ্রান্ত করে থাকতে পারে। সংবাদ প্রকাশের পর সম্ভাব্য হয়রানি, হুমকি ও ব্যবসায়িক ক্ষতির আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। তাঁর আশঙ্কা, তাঁকে লক্ষ্য করে কোনো গোপন বৈঠক বা পরিকল্পনা করা হতে পারে, যার উদ্দেশ্য ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ করা। তবে এ ধরনের কোনো বৈঠক বা পরিকল্পনার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কিংবা প্রমাণ তিনি প্রকাশ করেননি।

এ পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি নিরূপণ, প্রয়োজনীয় তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন হোটেলটির মালিক। তাঁর বক্তব্য, আগাম সতর্কতা ও প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করা গেলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং তাঁর নিরাপত্তা ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard