রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ
অবশেষে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত নাগেশ্বরীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গন সংযোগে ব্যাস্ত চেয়ারম্যান প্রার্থীরা নাগেশ্বরীতে এক যুগ ধরে এভাবে ভেঙ্গে পড়ে আছে ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ তিতাসে সাবেক সামাজিক কর্মী প্রবাসী আশিককে খুঁজতে অস্ত্রধারীদের হানা: দেশে ফিরলেই খুনের হুমকি লংগাইরে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক নাছির উদ্দিনের উঠান বৈঠক

অবশেষে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক: / ৫ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:২৯ পূর্বাহ্ন

সাইবার ঝুঁকিতে প্রায় ৩ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি পুনরায় সচলের তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

এর আগে, বৃহস্পতিবার জরুরি নিরাপত্তার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপিভিত্তিক আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। জনতা ব্যাংকসহ কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের সার্ভার মেইনটেন্যান্সের কাজ এখনও চলছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তারা বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে এ কয়েকদিন কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক ছিল। পরে ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা যাচাই ও সমাধানে কাজ করে পুনরায় চালুর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্তের পর বিভিন্ন দেশে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ত্রুটিগুলো সমাধানে নিরাপত্তা প্যাচ প্রকাশ করা হলেও সেগুলো পুরোপুরি প্রয়োগের আগেই দুর্বলতাগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard