শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
কপ-৩১ সম্মেলনে ভাষণ: জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩ (ইডিসিএল ৩) নিয়োগ বাণিজ্য ফ্যাসিস্ট পূনর্বাসন নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা ও বাণিজ্যে গুরুত্ব ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি চিফ প্রসিকিউটরের সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, কিশোর গ্রেফতার

ভোমরা চেকপোস্টে বিজিবির বড় সাফল্য: কোটি টাকার ডায়মন্ড জব্দ,আটক ২ ভারতীয় 

Reporter Name / ১০৯ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ন

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে প্রায় ১ কোটি ৩৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ করে বিজিবি। একই সঙ্গে একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক আটক এবং দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুলাই বিকেলে ভোমরা চেকপোস্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ২১৬টি ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়।

এ সময় ট্রাকটির চালক সমরেশ দাস এবং তার সহযোগী রাম মণ্ডলকে আটক করা হয়। জব্দকৃত ট্রাকটির নিবন্ধন নম্বর WB 59 B9919।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ডায়মন্ডের নাকফুলগুলোর আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং ট্রাকটির মূল্য ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে মূল্যবান এসব অলংকার বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছেন, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ, অবৈধ পণ্য আমদানি রোধ এবং সরকারের রাজস্ব সুরক্ষায় তাদের অভিযান আরও জোরদার করা হচ্ছে।
সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

চোরাচালান রোধে বিজিবির এ সফল অভিযান সীমান্ত নিরাপত্তা ও অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে বাহিনীর পেশাদারিত্বের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে বলে মনে করেন সূধীসমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard