শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
কপ-৩১ সম্মেলনে ভাষণ: জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩ (ইডিসিএল ৩) নিয়োগ বাণিজ্য ফ্যাসিস্ট পূনর্বাসন নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা ও বাণিজ্যে গুরুত্ব ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি চিফ প্রসিকিউটরের সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, কিশোর গ্রেফতার

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও কীটনাশক উদ্ধার

Reporter Name / ১৮৪ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন জামালপুর বিওপির একটি টহল দল শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে একই বিওপির টহল দল কান্দিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে।

এবং, একই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে কাজিপুর বিওপির টহল দল কাজিপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে ১৯৮ বোতল ভারতীয় কীটনাশক (এলবা) জব্দ করে।

বিজিবি জানিয়েছে, পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭ হাজার ১৭৪ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান মাদক পাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard