বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
নেত্রকোনায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভূক্তির প্রক্রিয়া অবহিতকরণ সংক্রান্ত মতবিনিম মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু স্কুল অবরোধ থেকে সংঘর্ষ, উত্তাল ফ্রান্স; আটক ৪৪০ শিক্ষার্থী ইন্সপেক্টর মাহবুবুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ফেনীর বন্যা নিয়ন্ত্রণে বড় প্রকল্প, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ, ফরিদপুরে মা আটক কারাগারের দীর্ঘ ছায়া পেরিয়ে গিয়াস উদ্দিন আল মামুনের ফিরে আসা জামিন পেলেন তানজিন তিশা

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ, ফরিদপুরে মা আটক

Reporter Name / ১০২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ

মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নিজ শিশু সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালান মা। শুধু তা-ই নয়, সেই ভয়াবহ দৃশ্য ভিডিও করে পাঠান বিদেশে থাকা স্বামীর কাছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মা বিথী আক্তারকে (২৮) আটক করেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় পুলিশ তার দুই শিশু সন্তান আবীর (৯) ও তাবিরকে (৭) নিজেদের হেফাজতে নেয়।

নগরকান্দা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় এক নারী তার শিশু সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসার পরই অনুসন্ধানে নামে পুলিশ। তদন্ত চলাকালেই ভুক্তভোগী শিশুটির ফুফু থানায় ফোন করে বিস্তারিত জানান। এর ভিত্তিতে পুলিশ দ্রুত রাধানগর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে আটক করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিথী আক্তার স্বীকার করেছেন যে, তার স্বামী আব্বাস আলী গত ৭ বছর ধরে মালদ্বীপে রয়েছেন এবং দেশে ফিরছেন না। স্বামীর দৃষ্টি আকর্ষণ ও ক্ষোভ থেকে তিনি সন্তানকে ফাঁস দেওয়ার অভিনয়/চেষ্টা চালিয়ে ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠিয়েছিলেন।

ওসি আরও জানান, ঘটনার আসল রহস্য ও নেপথ্যের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। উদ্ধার করা দুই শিশুকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং অভিযুক্ত মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard