সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ
আরব আমিরাতের শারজাতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী সবার নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লালন আখড়াবাড়িতে এনসিপি নেতা নাসিরুদ্দীনের ওপর হামলা,গাড়ি ভাঙচুর কুষ্টিয়া সীমান্তে ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক জব্দ দুই বিমানকর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার ৮০ স্বর্ণবার উদ্ধার রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির পাল্টা-পাল্টি কর্মসূচি গফরগাঁও পৌরসভার উন্নয়নের চেকপোস্ট এখন মুক্তার হোসেনের দু নয়নে টঙ্গীতে ককটেল ও ব্যানার উদ্ধার ঘিরে চাঞ্চল্য: বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে ঝাড়ু মিছিল

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির পাল্টা-পাল্টি কর্মসূচি

Reporter Name / ৪৯ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন

জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম আজুতলা বাজারে জামায়াত ও বিএনপির পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও ধাওয়ার ঘটনা ঘটেছে।

এতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ অন্তত ২ জন আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মসজিদে রাজনৈতিক আলোচনা করা হচ্ছে এমন অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে চারটার সময় এই ঘটনার প্রতিবাদে আজুতলা বাজারে জামায়াত ও বিএনপির পক্ষ থেকে পৃথক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। একই স্থান ও সময়ে বিএনপিও তাদের কর্মসূচি ঘোষণা করলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

বিকেলে জামায়াতের নেতাকর্মীরা কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করার পরপরই বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে জামায়াতের কিছু সংখ্যক নেতার ওপর চড়াও হয়। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি ও ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আইনশৃঙ্খলা রক্ষা ও উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে গিয়ে মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, হালকা লেগেছিল প্রাথমিক চিকিৎসা নিয়েছি।

বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard