রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
ফরিদপুরের সারদা সুন্দরী কলেজে বিআরটিএর উদ্যোগ: সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ সরকারের জনকল্যাণমূলক কাজের প্রচার ও ‘আলোকিত গফরগাঁও’ গড়ার লক্ষ্যে চরআলগীতে জনসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে শ্রমিক কল্যাণ ফডারেশন র সমাবেশ অনুষ্ঠিত বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন নেত্রকোনায় পরিবেশ দূষণ-এর প্রতিকার সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা গফরগাঁওয়ে প্রায় চার দশকের বিরুধ শেষ হল মোক্তার হোসেনের নেতৃত্বে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কঠোর বাধার মুখে ওই চারজনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ১৫৩/৯-এস-এর কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই চারজনের পরিচয় ও জাতীয়তা জানা যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১৪৬ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই নারী ও দুই পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে সীমান্তে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা।

একপর্যায়ে বিজিবির বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই চারজনকে সঙ্গে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান বিএসএফ সদস্যরা।

এ ঘটনায় পুশইনের শিকার হতে যাওয়া চারজনের পরিচয়, জাতীয়তা এবং তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সকালে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চারজনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটেন এবং ওই চারজনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard