বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
নেত্রকোনায় তিলকখালী খাল পাড়ের রাস্তাটি ব্যারিকেট অপসারন করে উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন  ফরিদপুরে সারের সংকট, কৃষকের কান্না ফরিদপুরের নগরকান্দায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টা: ইসমাইল মোল্লার ৫ বছরের কারাদণ্ড নেত্রকোনায় তিলকখালী খাল পাড়ের রাস্তাটি ব্যারিকেট অপসারন করে উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন  ফরিদপুরে সারের সংকট,কৃষকের কান্না জাপান সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে উপজেলা নির্বাচন সামনে, চেয়ারম্যান পদে আলোচনায় শামীম হাসান নাগেশ্বরীতে আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ পেশাদারিত্ব ও মানবিকতায় ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

ফরিদপুরের নগরকান্দায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টা: ইসমাইল মোল্লার ৫ বছরের কারাদণ্ড

নাজিম বকাউল , ফরিদপুর:  / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দায় বিশেষ চাহিদাসম্পন্ন ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার দায়ে ইসমাইল মোল্লা (৫৬) নামের এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের (২০২৫ সালের) ১৫ ডিসেম্বর বিকেল ৩টার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের একটি গ্রামে মুদিদোকানের পাশের পুকুর থেকে পানি নিয়ে বাড়ি ফিরছিল ওই শিশুটি। এ সময় ইসমাইল মোল্লা তাকে দোকানঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় ২১ ডিসেম্বর শিশুটির বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় ইসমাইল মোল্লাকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম চলতি বছরের (২০২৬ সালের) ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard