সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ইডিসিএলে বগুড়া সিন্ডিকেটের লুটপাট

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) দিনের আলোয় দাপ্তরিক কার্যক্রম চললেও সন্ধ্যা নামলেই শুরু হয় ভিন্ন এক তৎপরতা। প্রতিষ্ঠানটির বিতর্কিত দুই ব্যক্তি জর্জিস ও মেহেদীর বিরুদ্ধে অফিস সময়ের পর অবৈধ আর্থিক লেনদেন এবং রাজধানীর তেজগাঁও ও গুলশান এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে ঠিকাদার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে।

বিকেল ৫টার পর সক্রিয় হয় ‘সিন্ডিকেট’
ইডিসিএল-এর একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, প্রতিষ্ঠানটির নির্ধারিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে বিকেল ৫টার পর সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয় ত্যাগ করলে সক্রিয় হয়ে ওঠে জর্জিস ও মেহেদীর নেতৃত্বাধীন চক্রটি। অভিযোগ রয়েছে, দাপ্তরিক কাজের আড়ালে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে অবৈধ লেনদেন এবং ঠিকাদারি কাজ ও নিয়োগ সংক্রান্ত গোপন দরকষাকষি।
তেজগাঁও ও গুলশানের হোটেলে গোপন বৈঠক ও অনৈতিক কার্যকলাপ
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তেজগাঁও শিল্পাঞ্চল সংলগ্ন এলাকায় ইডিসিএল-এর প্রধান কার্যালয় হওয়ায় অফিস সময়ের পরপরই চক্রটির সদস্যরা তেজগাঁও এবং পার্শ্ববর্তী অভিজাত এলাকা গুলশানের বেশ কয়েকটি হোটেলে অবস্থান নেন। সেখানে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্বার্থান্বেষী মহলের (পার্টি) সাথে তাদের নিয়মিত বৈঠক বসে।
অভিযোগ উঠেছে, ঠিকাদারদের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়া এবং অবৈধ লেনদেন চূড়ান্ত করতে এসব হোটেলে নারী সংক্রান্ত অনৈতিক কার্যকলাপের আসর বসানো হয়। প্রতিষ্ঠানটির ভেতরে বিষয়টি ‘ওপেন সিক্রেট’ হলেও সিন্ডিকেটটির ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
প্রশাসনিক নজরদারির অভাব ও ক্ষোভ
সাধারণ কর্মচারীদের অভিযোগ, জর্জিস-মেহেদীর মতো ব্যক্তিদের এমন বেপরোয়া কর্মকাণ্ডে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। অফিস সময়ের পর প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে তেজগাঁও-গুলশান কেন্দ্রিক এই অনৈতিক কর্মকাণ্ড চললেও বর্তমান প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। স্বাস্থ্য মন্ত্রীর এপিএস মুস্তাফিজুর রহমান এর সাথে জড়িত রয়েছে বলে
কর্তৃপক্ষের বক্তব্য
এসব গুরুতর অভিযোগের বিষয়ে অভিযুক্ত জর্জিস ও মেহেদীর সাথে যোগাযোগের জন্য মোবাইলে কল করা হলেও কল রিসিভ না করায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে ৪০০ জন কে জুলাই যোদ্ধা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা যায় ১৮০ জনের মতো জুলাই যোদ্ধা নিয়োগ পেয়েছে এর বাইরে ২২০ জন বিপুল পরিমাণ টাকার বিনিময়ে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে সাধারণ কর্মচারীরা জানিয়েছেন।

চাকরিচ্যুত মেহেদী হাসান বগুড়া কানেকশন ও ফ্যাক্টরির অভ্যান্তরিন বিষয়ে অভিজ্ঞতা থাকার কারণে এমডির পিএস এটিএম জর্জিসের টাকা উপার্জন করার সহযোগী হিসেবে নিজের কাছে রাখতে ২০ আগস্ট ২০২৬ তারিখে সহকারী প্রশাসনিক কর্মকর্তা,এড হক, হিসেবে প্রমোশন নিয়োগ দেওয়া হয়েছে।এই ২২০ জন নিয়োগের ব‍্যপারে কি স্বাস্থ্যমন্ত্রী আসলে অবগত, নাকি তার এপিএস মোস্তাফিজার , মেহেদী এবং এমডি পি এস জর্জিস সিন্ডিকেটের সাথে মিলে নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard