সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ
ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি নেত্রকোনায় পারিবারিক বিরোধের জেরে হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৮ঃ আদালতে মামলা শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সব দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক কাল সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা

ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস-অগ্নিসন্ত্রাস করছে, কীভাবে দেশকে এ পরিস্থিতি থেকে উত্তরণ করা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া, রাজনৈতিক ঐক্য নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তার জায়গা থেকে উনার উদ্বেগের জায়গাগুলো প্রকাশ করেছেন, ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যেকোনো ঐক্য, জুলাই ঐক্যের প্রশ্নে অবশ্যই আমাদের সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য রাখতে হবে। এই ঐক্যের প্রক্রিয়া যাতে সংস্কার একটা এজেন্ডা হয়, সেই আহ্বান আমরা জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard