সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ
ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি নেত্রকোনায় পারিবারিক বিরোধের জেরে হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৮ঃ আদালতে মামলা শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সব দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক কাল সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা

নেত্রকোনায় পারিবারিক বিরোধের জেরে হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৮ঃ আদালতে মামলা

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন

  • আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের ছোট গরদী গ্রামে পারিবারিক বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গত ২২ নভেম্বর নেত্রকোনার বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশী মামলা (সি.আর মামলা) দায়ের করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট গরদী গ্রামের বাসিন্দা মোঃ রুকু মিয়ার পরিবারের সাথে তারই চাচাতো ভাই চন্দন মিয়া (৪৫) ও মানিক মিয়া (৫২) গংদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত বুধবার ১৮ নভেম্বর সকাল ৮টার দিকে অভিযুক্তরা রুকু মিয়ার মেয়ে শিমু আক্তারকে ঘর থেকে উঠানে টেনেহিঁচড়ে বের করে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেন।

পরবর্তীতে ওই দিনই বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে পূর্বপরিকল্পিতভাবে চন্দন মিয়া (৪৫), আশরাফুল (১৯), মাছুম (২৫), মানিক মিয়া (৫২)সহ ৮ জন এজাহারনামীয় আসামি দা, রামদা ও লোহার রড নিয়ে রুকু মিয়ার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়।

হামলাকারীরা বাড়ির গৃহকর্তা মোঃ রুকু মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথায় রামদা দিয়ে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ছেলে-মেয়ে স্ত্রীসহ পরিবারের সদস্যদের ওপরও হামলা চালানো হয়। হামলায় রুকু মিয়ার মেয়ে ফারিয়া আক্তার, ছেলে আব্দুল হক, অন্তঃসত্ত্বা মেয়ে বিলকিছ আক্তার, স্ত্রী সুফিয়া আক্তার, নারগিছ আক্তার, আব্দুর ছবুর ও সীমা আক্তার গুরুতর আহত হন। লোহার রডের আঘাতে অন্তঃসত্ত্বা বিলকিছ আক্তারসহ কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙে যায় এবং নীলা ফুলা জখম হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এছাড়া হামলাকারীরা বসতঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে এবং ঘরের শোকেসের ড্রয়ার ভেঙে নগদ ৯৪ হাজার টাকা ও প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারসহ মোট ৪ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে মোঃ রুকু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

এ ঘটনায় মোঃ রুকু মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন বাদী হয়ে দণ্ডবিধির১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৫৪/৫০৬(২)/৩৪/১১৪ ধারায় ২২ নভেম্বর

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন।

বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জকে ২ দিনের মধ্যে এফআইআর নেয়ার নির্দেশ দেন।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে রাতেই এফআইআর গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard