রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার শুরু পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি: প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত মদনে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা ভোটে নির্বাচিত ৪৯ জন ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

সংরক্ষিত নারী আসনে বিনা ভোটে নির্বাচিত ৪৯ জন

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) এ নির্বাচনের রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন।বিকেল ৪টার পরে নির্বাচন ভবনে তিনি বলেন, ‘৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে, তাদের নাম কমিশনে উপস্থাপন করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে গেজেট প্রকাশ করা হবে।’

মঈন উদ্দীন বলেন, বেসরকারিভাবে নির্বাচিত এসব সংসদ সদস্যদের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন-ইসি সচিবালয়।

এরপর শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে গেজেট পাঠানো হবে।রিটার্নিং অফিসার বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে (প্রত্যাহারের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা) কোনো প্রার্থী প্রত্যাহারের আবেদন করেননি। শূন্য পদের সমান পদে মনোনয়নপত্রও সমান হওয়ায় আইন অনুযায়ী আগামীকাল (বৃহস্পতিবার) গেজেট প্রকাশ করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com