রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার শুরু পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি: প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত মদনে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা ভোটে নির্বাচিত ৪৯ জন ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক”বিএমএসএফ

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:২৪ অপরাহ্ন

সাংবাদিকদের একটি সমন্বিত তালিকা/ডাটাবেজ প্রণয়নের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাম্প্রতিক সংসদীয় বক্তব্যকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। রবিবার ১৯ এপ্রিল জাতীয় সংসদে প্রদত্ত বক্তব্যে মন্ত্রী সাংবাদিকদের একটি তালিকা বা ডাটাবেজ তৈরি এবং সাংবাদিকদের নিয়োগ নীতিমালার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, যা দীর্ঘদিনের একটি বাস্তব ও যৌক্তিক দাবি।

বিএমএসএফ মনে করে, দেশে কর্মরত পেশাদার সাংবাদিকদের একটি নির্ভরযোগ্য তালিকা না থাকায় দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম, অপসাংবাদিকতা ও পরিচয় সংকট তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে গত ১৪ বছর ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ধারাবাহিকভাবে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন , একটি সঠিক ও গ্রহণযোগ্য ডাটাবেজ প্রণয়ন করা গেলে প্রকৃত সাংবাদিকদের স্বীকৃতি নিশ্চিত হবে, অপসাংবাদিকতা ও ভুয়া পরিচয়ের অপব্যবহার কমবে, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে। এক কথায় হলুদ সাংবাদিকতা মুক্ত দেশ গড়ে উঠবে।

এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা, দলনিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। যাতে দেশের তৃণমূল পর্যায়ের কর্মরত সাংবাদিকরা যথাযথভাবে অন্তর্ভুক্ত হন। বিগত আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করলেও তা ৯ বছরে আলোর মুখ দেখেনি।

সংগঠনটি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে, যেন দ্রুত সময়ের মধ্যে একটি কার্যকর, গ্রহণযোগ্য ও সর্বজনীন সাংবাদিক ডাটাবেজ প্রণয়ন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। গত সরকারের দেওয়া ঘোষণায় ভুল রোটেশন থাকায় তালিকা প্রণয়নের কাজটি সমাপ্ত করতে পারেনি। এ সরকারও যদি আগের পথে হাঁটেন তবে তবে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

বিএমএসএফ বিশ্বাস করে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা আরও সুদৃঢ় হবে।
বার্তা প্রেরক
মোঃ জাকির হোসেন
দপ্তর সম্পাদক,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com