রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার শুরু পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি: প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত মদনে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা ভোটে নির্বাচিত ৪৯ জন ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১৪৪ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন

এ এম লিটন গাজীপুর মহানগর প্রতিনিধি :গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ হারুন শেখ নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১। এ সময় তার কাছ থেকে ৩৪ দশমিক ৫ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন এবং নগদ ৭ লাখ ১৮ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে টঙ্গীর কেরানীর টেক বস্তি এলাকায় র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানি এ অভিযান পরিচালনা করে।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারুন শেখকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com