রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার শুরু পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি: প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত মদনে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা ভোটে নির্বাচিত ৪৯ জন ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ন

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অনেক সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে। কিন্তু আমরা এর স্বাধীনতা নিশ্চিত করতে চাই। আজ রবিবার রাজধানীর তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

তথ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব এসেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় এক তথ্য বিশেষজ্ঞকে নিয়ে একটা পরামর্শক কমিটি এবং পরে গণমাধ্যম কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছে। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার যে কাঠামো গঠন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেটা করতে চেষ্টা করছে তথ্য মন্ত্রণালয়। চিন্তা-চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com