শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
গফরগাঁও পৌরসভার উন্নয়নের চেকপোস্ট এখন মুক্তার হোসেনের দু নয়নে টঙ্গীতে ককটেল ও ব্যানার উদ্ধার ঘিরে চাঞ্চল্য: বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে ঝাড়ু মিছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ছবি প্রকাশ নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ধর্ষণ প্রতিরোধ মঞ্চের জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি বিজয়ের মাসে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে তুরাগ নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশু নিখোঁজ শ্যামগঞ্জে বাস তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, যুবক গ্রেপ্তার

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক / ৩৫ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে আখতারুজ্জামানের কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কিনা, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard