সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া পদ্মার দখল নিয়ে কাকন ও কালু বাহিনীর বন্দুকযুদ্ধ,শতাধিক রাউন্ড গুলির শব্দ কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত ১১ মাস ধরে নিখোঁজ ১২ বছরের শিশু নাইমুল ইসলাম,সন্ধান চায় পরিবার জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগত নেতৃত্ব গড়ার আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মহাসড়ক অবরোধ চলমান সংকট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিক নেতাদের বৈঠক পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য মজুরি বোর্ড ঘোষনা বিক্ষোভ ও সংঘর্ষে আবারও উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ : সাবেক সেনা কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার

কুষ্টিয়া পদ্মার দখল নিয়ে কাকন ও কালু বাহিনীর বন্দুকযুদ্ধ,শতাধিক রাউন্ড গুলির শব্দ

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:২২ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ

পদ্মার দখল নিয়ে কাকন ও কালু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে শুরু হওয়া এই বন্দুকযুদ্ধে শতাধিক রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

রাজশাহী নৌ পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা শুনেছি গোলাগুলির ঘটনা ঘটেছে। আমাদের লোকজন পাঠিয়েছি, সঙ্গে ঈশ্বরদী থানার টিম রয়েছে। তবে, ঘটনা ঘটেছে, দ্যাট ইজ ট্র

পদ্মার কুষ্টিয়া অংশে পদ্মা-গড়াইয়ের মোহনায় কাকন বাহিনী এবং পাবনার ঈশ্বরদীর ডিগ্রির চরের কলাবাগানে কালুবাহিনী অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধ করেছে।

স্থানীয় নৌকার মাঝি নয়ন বলেন, কাকন বাহিনী প্রথমে একটি ট্রলারে লোকজন নিয়ে এসে গোলাগুলি শুরু করে। বিকেল ৪টার দিকে আরও দুটি নৌকা এসে তাদের সঙ্গে যোগ দেয়।

তিনি বলেন, দুপুর ২টা থেকে কিছুক্ষণ পরপরই গুলি হচ্ছে। এ পর্যন্ত একশর বেশি গুলি হয়েছে।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে এসপি বিল্লাল হোসেন বলেন, সন্ধ্যা থেকে আর তেমন কোনো সংঘর্ষের খবর নেই। কলাবাগান পর্যন্ত আমাদের নৌ পুলিশ ও জেলা পুলিশ অবস্থান নিয়েছিল। আর কোনো গোলাগুলির শব্দ তারা পায়নি।
এসব বাহিনী এখনো তাদের অবস্থানেই রয়েছে কি না—জানতে চাইলে এসপি বলেন একটা বাহিনী ছিল কলাবাগানে, আরেকটা নদীতে। সন্ধ্যার পরে পুলিশ সদস্যরা সেখানে আর কোনো কিছু দেখেননি, কোনো আওয়াজও পাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard