সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া পদ্মার দখল নিয়ে কাকন ও কালু বাহিনীর বন্দুকযুদ্ধ,শতাধিক রাউন্ড গুলির শব্দ কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত ১১ মাস ধরে নিখোঁজ ১২ বছরের শিশু নাইমুল ইসলাম,সন্ধান চায় পরিবার জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগত নেতৃত্ব গড়ার আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মহাসড়ক অবরোধ চলমান সংকট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিক নেতাদের বৈঠক পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য মজুরি বোর্ড ঘোষনা বিক্ষোভ ও সংঘর্ষে আবারও উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ : সাবেক সেনা কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:১৯ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ জাকারিয়া (২৩) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলবোয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আহতরা হলেন অটোরিকশার চালক মনিরুল ইসলাম (৪৫), রেবেকা খাতুন (৪২), তাঁর পুত্রবধূ তামান্না (২০) এবং নিহত জাকারিয়ার স্ত্রী রুকাইয়া (২০)। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অটোরিকশার চালক মনিরুল ইসলাম জানান, কুষ্টিয়া শহর থেকে চারজন যাত্রী নিয়ে মেহেরপুরের গাংনীতে যাচ্ছিলেন তিনি। পথে গোবিন্দপুর চারমাইল এলাকায় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে চালক ও চার যাত্রী আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তাঁর মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard