রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার শুরু পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি: প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত মদনে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা ভোটে নির্বাচিত ৪৯ জন ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

বিশ্বকাপের আগে কবে মাঠে নামবে আর্জেন্টিনা?

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

ইউরোপিয়ান দেশ ফ্রান্সকে হারিয়ে ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর আর কোনো ইউরোপিয়ান দলের সঙ্গে খেলেনি আলবিসেলেস্তেরা। মাস দুয়েক বাকি আছে ২০২৬ সাল ফুটবল বিশ্বকাপের। শেষ মুহূর্তে ইউরোপিয়ান দেশের বিপক্ষে খেলেই বিশ্বকাপের মঞ্চে যাচ্ছে আর্জেন্টিনা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা করেছে। আর্জেন্টিনার শেষ মুহূর্তের প্রস্তুতির দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

এএফএ জানিয়েছে, আগামী ১১ জুন বিশ্বকাপের পর্দা ওঠার আগে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি হবে টেক্সাসের ১ লাখ ২ হাজার দর্শক ধারণক্ষমতার ‘এজিস কাইল ফিল্ড’ মাঠে। আর আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে আলাবামার ‘অবার্ন জর্ডান-হারে’ স্টেডিয়ামে।

এদিকে, সর্বশেষ প্রীতি ম্যাচে মৌরিতানিয়া ও জাম্বিয়ার মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। এমনকি সংবাদ সম্মেলনে ঢুকে এক ভক্ত তাঁকে শক্তিশালী দলের বিপক্ষে খেলার গুরুত্ব নিয়ে সতর্কও করে দেন। যদিও স্কালোনি সরাসরি সেই তর্কের জবাব দেননি, তবে তিনি জানিয়েছেন মে মাসেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া ও জর্ডান। ২২ ও ২৭ জুন এই দুই দলের মুখোমুখি হবে মেসি-মার্টিনেজরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com