রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার শুরু পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি: প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত মদনে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা ভোটে নির্বাচিত ৪৯ জন ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

মদনে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ১২৩ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলার ধুবাওয়ালা বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (২৫ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে ধুবাওয়ালা বাজারে অবস্থিত ‘রিশাদ এন্ড রিয়ান স্টোর’-এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার।
অভিযানকালে দেখা যায়, দোকানের দুটি ড্রাম ও একটি খোলা ড্রামে প্রায় ৪২০ লিটার ডিজেল মজুত রাখা হয়েছে, যা প্রকাশ্যে বেশি দামে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক ইলিয়াছ আহম্মেদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে। এ অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ীকে ভবিষ্যতে লাইসেন্স গ্রহণ, কৃষি কার্ড ব্যবহার এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com