রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬, ১:৩৯ অপরাহ্ন

মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির কারণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ কামরুল ইসলাম চৌধুরী রোববার সকালে উপজেলার গোবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নের বিভিন্ন হাওর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা দ্রুত প্রস্তুত করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, রোববার সকালে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ কামরুল ইসলাম চৌধুরী উপজেলার গোবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নের হাওর এলাকায় বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে প্রেরণের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদ রহমান মিজান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দুলাল মিয়া, মাহমুদুল আলম, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনসহ অন্যান্য স্থানীয় কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com