রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ

বন্যায় মদন পৌরসভায় ফিশারিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির কারণে মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে শিং মাছের ফিশারিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, চার মৎস্যচাষি যৌথভাবে প্রায় ৭০ শতাংশ আয়তনের একটি পুকুরে শিং মাছ চাষ করছিলেন। টানা বৃষ্টি ও বন্যার পানিতে পুকুর তলিয়ে গিয়ে মাছের ব্যাপক ক্ষতি হয়। এতে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিরা হলেন—মদন মাঝপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আজিজুল হক, একই গ্রামের বজরুল, হান্নান মিয়া ও হাইয়ুল। ভুক্তভোগী আজিজুল হক জানান, তিনি মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। টানা বৃষ্টি ও বন্যার পানিতে তার পুকুর তলিয়ে গিয়ে মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন এবং পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি আরও জানান, ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় রোববার তিনি প্রশাসনের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তারা পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মো. আশরাফুল্লাহ জানান, বন্যা ও অতিবৃষ্টিতে ফসল ও ফিশারির ক্ষয়ক্ষতির বিষয়টি তিনি শুনেছেন। অফিস থেকে লোক পাঠিয়ে তদন্ত করে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সুপারিশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com