গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন পদপ্রার্থী রানা আহমেদ আকন্দ শ্রমজীবী মানুষের কাছে একজন পরিচিত ও প্রিয় মুখ। দীর্ঘদিন ধরে শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকা, তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে শ্রমিকদের মধ্যে তিনি আস্থা অর্জন করেছেন। শ্রীপুর একটি শিল্পসমুদ্ধ উপজেলা। এ উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত হাজারো শ্রমিক স্থানীয় অর্থনীতি ও শিল্প উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বরর সঙ্গে দেখছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রানা আহমেদ আকন্দ।
স্থানীয় শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রানা আহমেদ আকন্দ দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সংকটে পাশে থাকার চেষ্টা করে আসছেন। শ্রমিকদের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক এবং সহজ-সরল আচরণ তাকে তাদের কাছে জনপ্রিয় করে তুলেছে,
কোনো শ্রমিক বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো এবং সমস্যা সমাধানে সহযোগিতা করার মানসিকতার কারণে তিনি শ্রমিকদের কাছে ‘প্রিয় নেতা’ হিসেবে পরিচিতি পেয়েছেন বলে দাবি তার সমর্থকদের।
ভাইস চেয়ারম্যান পদে প্রাথী হওয়ার পরও শ্রমজীবী মানুষের কল্যাণকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, চিকিংসা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্তি করেছেন তিনি।
রানা আহমেদ আকন্দ বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের শ্রম ও ঘামের ওপর দেশের শিল্প ও অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল। তাই শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দাযিত্ব। আমি নির্বাচিত হলে শ্রমিকসহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
তিনি বলেন, শুধু নির্বাচনের সময় নয়, সবসময় মানুষের পাশে থাকাই তার রাজনীতির মূল লক্ষ্য। শ্রীপুর উপজেলার উন্নয়ন ও মানুষের জীবনমানের পরিবর্তন আনতে হলে জনপ্রতিনিধিদের জনগণের কাছে থাকতে হবে এবং তাদের সমস্যা শুনে সমাধানের উদ্যোগ নিতে হবে।
রানা আহমেদ আকন্দ আরও বলেন, শ্রীপুরকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেরে গড়ে তুলতে তিনি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান। বিশেষ করে শ্রমজীবী মানুয় যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে রানা আহমেদ আকন্দের প্রার্থীতা ঘিরে শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তার সমর্থকদের দাবি, শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকা একজন জনপ্রতিনিধি নির্বাচিত হলে তাদের সমস্যা উপজেলা পরিষদের মাধ্যমে আরও গুরুন্তের সঙ্গে তুলে ধরা সম্ভব হবে।